সূর্য থেকে
সৌর বিকিরণ আকারে যে শক্তি নির্গত হয় তাই মুলত
সৌর শক্তি। সৌর শক্তিই
মুলত সবচাইতে বৃহৎ রিনিউয়েবল এনার্জি। এই সোলার এনার্জি কে রুপান্তর করেই উৎপাদন করা হয় বহুল ব্যবহ্রত বিদ্যুত
শক্তি। সৌর শক্তিই মুলত পার্থিব সকল শক্তির মুল উৎস। মানুষ থেকে শুরু করে সকল
প্রানী ও উদ্ভিদ রাজিই এই সৌর শক্তির উপড়
নির্ভরশীল। এই সৌর শক্তি বিকিরন এর
মাধ্যমে সূর্্য থেকে পৃথিবী তে এসে পৌঁছে। সালোকসংশ্লেশন প্রক্রিয়ার মাধ্যমে
উদ্ভিদ খাদ্য উৎপাদন করে থাকে। আর আমরা জীবন ধারনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল।
দুই ধরনের শক্তির আলোক শক্তি ও বিকির্ণ তাপ শক্তির সমন্বয়ে
মুলত সৌর শক্তি গঠিত। পৃথিবীতে আগত এই শক্তিই মুলত রূপান্তরের মাধ্যমে বিভিন্ন
শক্তিতে পরিণত হয়।
